# Tags

ভালুকায় সিসি ব্লক দ্বারা এইচবিবিকরণ রাস্তার  কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি বাচ্চু

মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-ভালুকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) এর আওতায় উপজেলার ধীতপুর ইউনিয়নে বহুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ইটের সলিং হতে বহুলী দাখিল মাদরাসা হয়ে বুছা মোড়লের বাড়ির সামনের ইটের সলিং পর্যন্ত ১ কিলো মিটার সিসি ব্লক দ্বারা এইচবিবিকরণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার(১২ জুন) বিকালে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয়- সংসদ সদস্য মোঃ ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

পরে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুহিদুল আলম,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমান গনি মাখন, শাখাওয়াত হোসেন পাঠান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল,  উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তাঁর আদর্শ আজও দেশপ্রেমিক মানুষের জন্য প্রেরণার উৎস।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।